WhatsApp: +880 1345-513688ইমেইল: support@arruwwad.com
আর রুওয়াদ একাডেমিAr Ruwwad Academy ফ্রি ট্রায়াল

হোম / তাসহিহুল কুরআন

আপনি কুরআন পড়তে পারেন, কিন্তু শুদ্ধ পড়ছেন কি?

মাখরাজ, তাজবীদ ও লাহন সংশোধন, ছোট গ্রুপে বা ১-অন-১-এ। তাজবীদ এই বিভাগেরই অংশ।

পরিচিত ভুল

এই হরফগুলো কি আপনি আলাদা করে পড়েন?

একটি জোড়ায় চাপ দিন। দেখুন কোনটি কোথা থেকে আসে, আর ভুল উচ্চারণে অর্থ কীভাবে বদলে যায়।

কাদের জন্য

সব বয়সের শিক্ষার্থীর জন্য

শিশু (৬–১২)কিশোর-কিশোরীচাকরিজীবীগৃহিণীবয়স্ক

মেয়ে ও নারী শিক্ষার্থীদের উস্তাযা পড়াবেন।

সিলেবাস

ধাপে ধাপে শিক্ষা

ভর্তির আগে ট্রায়াল ক্লাসে আপনার তিলাওয়াত শুনে সঠিক লেভেল ঠিক করা হয়। যিনি একদম পড়তে পারেন না, তিনি শুরুতে নূরানী ব্রিজ করবেন (সাধারণত ৬–৮ সপ্তাহ)।

লেভেল ১ — মাখরাজ ও মৌলিক তাজবীদ · সাধারণত ৩ মাস
  • ১৭টি মাখরাজ ও কাছাকাছি হরফের পার্থক্য
  • সিফাত, হরকত, তানবীন, সুকুন ও তাশদীদের সঠিক মাপ
  • নুন সাকিন, তানবীন ও মীম সাকিনের নিয়ম, গুন্নাহ, মাদ্দের মৌলিক নিয়ম
  • চূড়ান্ত পরীক্ষা: সূরা ফাতিহা নির্ভুল তিলাওয়াত
লেভেল ২ — আমপারা মাশক · সাধারণত ৪ মাস
  • আমপারার সূরাগুলো শিক্ষকের সঙ্গে ধাপে ধাপে মাশক
  • ওয়াকফ, রা-এর তাফখীম-তারকীক, লামে জালালাহ, মাদ্দের প্রকারভেদ
  • হামযাতুল ওয়াসল, ইদগাম, সাক্তা, ওয়াকফ-ইবতিদা
  • শেষে সম্পূর্ণ আমপারা রিভিশন ও মৌখিক পরীক্ষা
লেভেল ৩ — পূর্ণ কুরআন রিভিশন ও লাহন সংশোধন · সাধারণত ৬ মাস
  • পূর্ণ কুরআন রিভিশন
  • লাহনে জলী (অর্থ বদলে যাওয়া ভুল) দূর করা
  • লাহনে খফী (গুন্নাহ, মাদ্দ, ইখফা, তাফখীমের সূক্ষ্ম ত্রুটি) ধাপে ধাপে কমানো
  • হাদর, তাদবীর ও তারতীল, তিন গতিতে পড়ার অনুশীলন
  • সালাতে ভুল তিলাওয়াতের হুকুম ও প্রয়োজনীয় মাসয়ালা-দুআ

ক্লাসের ধরন

গ্রুপ না ১-অন-১?

ধরনক্লাসকাদের জন্য
গ্রুপছোট দল, ৬০ মিনিটের ক্লাসবাজেট-সচেতন প্রাপ্তবয়স্ক, নারী গ্রুপ
১-অন-১ (সপ্তাহে ৩ দিন)৩০ মিনিটের ক্লাস, শিক্ষক শুধু আপনার জন্যচাকরিজীবী, শিশু
১-অন-১ (সপ্তাহে ৫ দিন)৩০ মিনিটের ক্লাস, প্রতিদিনদ্রুত অগ্রগতি চাইলে

গ্রুপের শিক্ষার্থীরা পরে ১-অন-১-এ যেতে পারেন।

অগ্রগতি রিপোর্ট

মাসিক রিপোর্ট কার্ডনমুনা

মানদণ্ডমাপ
মাখরাজ১–৫ / 1–5
সিফাত ও তাজবীদের নিয়ম১–৫ / 1–5
লাহনে জলী (প্রতি পৃষ্ঠায় ভুলের সংখ্যা)সংখ্যা
সাবলীলতা১–৫ / 1–5
উপস্থিতি ও হোমওয়ার্ক%

ফি

মাসিক ফি

ধরনমাসিক ফি
গ্রুপ
১-অন-১ (সপ্তাহে ৩ দিন)
১-অন-১ (সপ্তাহে ৫ দিন)

ছাড়: পরিবারের দ্বিতীয় সদস্যে ১৫%, তৃতীয় থেকে ২৫%; ৩ মাস অগ্রিমে ৫%, ৬ মাস অগ্রিমে ১০%। ভর্তি ও ফি দেখুন

এই বিভাগের শিক্ষক ও শিক্ষিকা

আমাদের সব শিক্ষক সব বিভাগে পড়াতে পারেন।

উস্তায হাফেয মাওলানা মুফতি ফাহাদ আহমাদ

তাকমিল — জামিয়া মাদানিয়া বারিধারা; ইফতা — জামিয়া নোমানিয়া আল-ইসলামিয়া

উস্তায হাফেয মাওলানা তরিকুল ইসলাম

তাকমিল — জামিয়া মাদানিয়া বারিধারা; ইফতা — জামিয়া মাদানিয়া বারিধারা

উস্তাযা আরাফা আক্তার

তাকমিল — জামিয়া আরাবিয়া লিলবানাত; নূরানী — আনওয়ারুল উলূম মহিলা মাদরাসা

উস্তাযা তানজিলা ইসলাম

কারিয়ানা — আশরাফুল উলূম মহিলা মাদরাসা; তাকমিল — ফাতেমাতুজ জহরা মহিলা মাদরাসা, গাজীপুর

সবার পরিচিতি →

WhatsApp