সাধারণ
ক্লাস কোথায় হয়?
সব ক্লাস অনলাইনে হয়, সাধারণত Google Meet-এ। ভর্তির সময় ক্লাসের লিংক ও নিয়ম জানানো হয়।
ফ্রি ট্রায়াল কীভাবে নেব?
WhatsApp-এ বা ভর্তির ফর্ম পূরণ করে জানান। প্রতিটি বিভাগে একটি ফ্রি ক্লাস পাবেন।
WhatsApp-এ কখন উত্তর পাব?
বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ৩টা ছাড়া বাকি সময় আমরা উত্তর দিই।
শিক্ষক কারা?
উস্তাদ ও উস্তাযাদের পরিচিতি শিক্ষক ও শিক্ষিকা পাতায় আছে। সবাই সব বিভাগে পড়াতে পারেন।
পরীক্ষা ও সনদ আছে?
হিফযে পরীক্ষা ও সনদ আর রুওয়াদ একাডেমি দেয়। অন্য বিভাগে মূল্যায়ন ও সনদ কোর্সের শর্ত অনুযায়ী হয়।
তাসহিহুল কুরআন
কোন বয়সের জন্য?
শিশু, কিশোর-কিশোরী, চাকরিজীবী, গৃহিণী ও বয়স্ক, সবার জন্য। মেয়ে ও নারীদের উস্তাযা পড়ান।
একদম পড়তে না পারলে?
শুরুতে নূরানী ব্রিজ (সাধারণত ৬–৮ সপ্তাহ), তারপর পরবর্তী লেভেল।
গ্রুপ আর ১-অন-১-এর পার্থক্য কী?
গ্রুপে ছোট দলে ৬০ মিনিটের ক্লাস হয়। ১-অন-১-এ শিক্ষক শুধু আপনার জন্য, ৩০ মিনিটের ক্লাস, সপ্তাহে ৩ বা ৫ দিন।
হিফয
কোন বয়সে ভর্তি হওয়া ভালো?
৯–১০ বছর সবচেয়ে উপযুক্ত। তবে যেকোনো বয়সে পড়া যায়। সমবয়সী সহপাঠী না পেলে ১-অন-১-এ পড়তে হবে।
নাযেরা কি লাগবে?
হ্যাঁ, অবশ্যই। না জানলে আগে তাসহিহুল কুরআন বিভাগে পড়তে হবে।
পূর্ণ হিফয কত সময়ে হয়?
প্রতিদিন আধা পৃষ্ঠা করে সাধারণত ৫ বছর। মেধা অনুসারে কম-বেশি হয়।
আংশিক হিফয কী?
ফযিলতের কিছু সূরা ও আয়াত হিফয করা: সূরা মুলক, ওয়াকিয়া, ইয়াসিন, ফিল থেকে নাস, আয়াতুল কুরসি, বাকারার শেষ দুই আয়াত ও কাহাফের শেষ দশ আয়াত। রিভিশনসহ আনুমানিক ৩–৪ মাস।
সাপ্তাহিক সবিনা কবে?
প্রতি বৃহস্পতিবার।
মাদানি নিসাব
কারা ভর্তি হতে পারবে?
শুধু মেয়েরা।
কোন বর্ষে ভর্তি নেওয়া হয়?
নতুন ভর্তি শুধু ১ম বর্ষে। অন্য বর্ষে মান যাচাই করে ভর্তির সুযোগ আছে।
ক্লাস কখন হয়, মাধ্যম কী?
মাধ্যম বাংলা। সকাল ৭টা থেকে দুপুর ১১টা এবং মাগরিবের পর দেড় ঘণ্টা (বাংলাদেশ সময়), সপ্তাহে ৬ দিন।
আপনারা কি মাদরাসাতুল মাদীনার শাখা?
না। আমরা এই নিসাব অনুসরণে পড়াই।
ফি ও পরিশোধ
ফি কীভাবে নির্ধারিত হয়?
শিক্ষার্থী যে অঞ্চল থেকে পড়বে সে অনুযায়ী। প্রবাসে আপনার সুবিধা অনুযায়ী ক্লাসের সময় ও ফি নির্ধারিত হবে।
কীভাবে ফি দেব?
বাংলাদেশে বিকাশ, নগদ ও ব্যাংক; প্রবাসে বিকাশ ও ব্যাংক। তথ্য ভর্তির সময় WhatsApp-এ জানানো হবে।
ছাড় আছে কি?
পরিবারের দ্বিতীয় সদস্যে ১৫%, তৃতীয় থেকে ২৫%; ৩ মাস অগ্রিমে ৫%, ৬ মাস অগ্রিমে ১০%। সব বিভাগে একই নিয়ম।
রিফান্ড কীভাবে পাব?
বিস্তারিত রিফান্ড নীতিমালায় আছে। রিফান্ড নীতিমালা পড়ুন।