WhatsApp: +880 1345-513688ইমেইল: support@arruwwad.com
আর রুওয়াদ একাডেমিAr Ruwwad Academy ফ্রি ট্রায়াল

হোম / আমাদের সম্পর্কে

আর রুওয়াদ একাডেমি সম্পর্কে

কুরআন শিখুন, ঈমান গড়ুন, চরিত্র সাজান।

নামের অর্থ

"আর রুওয়াদ" (الرواد) শব্দের অর্থ অগ্রদূত, পথপ্রদর্শক।

আমাদের লক্ষ্য

স্কুল, কাজ বা প্রবাস, যেখানেই থাকুন, ঘরে বসে সহিহ কুরআন, হিফয ও কিতাব শিক্ষার সুযোগ।

আমাদের পদ্ধতি

অভিজ্ঞ আলেম-আলিমা, মেয়েদের জন্য উস্তাযা, নিয়মিত মূল্যায়ন এবং অভিভাবকের সঙ্গে যোগাযোগ।

পরিচালকের বার্তা

পরিচালকের বার্তা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ-এর প্রতি।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

জ্ঞান অর্জন, ঈমানের পরিচর্যা এবং উত্তম চরিত্র গঠনের সমন্বিত প্রচেষ্টাই পারে একজন মানুষকে আলোকিত করতে এবং একটি আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে। এই মহান লক্ষ্যকে সামনে রেখেই আমাদের পথচলা আর রুওয়াদ একাডেমি।

আমাদের বিশ্বাস, কুরআন শিক্ষা কেবল শুদ্ধভাবে তিলাওয়াত শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং কুরআনের আলোয় জীবন গড়া, ইসলামের মৌলিক জ্ঞান অর্জন এবং নবীজি ﷺ-এর আদর্শে চরিত্র গঠনের মধ্যেই এর প্রকৃত সার্থকতা নিহিত।

বর্তমান সময়ে কর্মব্যস্ততা, পারিবারিক দায়িত্ব, শিক্ষাজীবন এবং উপযুক্ত শিক্ষার পরিবেশের অভাবে অনেক নারী, শিশু ও কিশোর-কিশোরীর জন্য নিয়মিত দ্বীনি শিক্ষা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। বিশেষত, নারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও মানসম্মত ইসলামী শিক্ষার সুযোগ তৈরি করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা চাই, ঘরে বসেই প্রত্যেকে যেন বিশুদ্ধ কুরআন শিক্ষা এবং প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ পায়।

এই উদ্দেশ্যে আর রুওয়াদ একাডেমিতে আমরা গুরুত্ব দিচ্ছি বিশুদ্ধ কুরআন পাঠ, তাজবিদ, হিফজুল কুরআন এবং প্রয়োজনীয় ইসলামী শিক্ষার ওপর। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীদের বয়স, যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকের মাধ্যমে পাঠদান নিশ্চিত করা এবং প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতির প্রতি যত্নশীল থাকা।

আমরা শুধু একটি অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই না; বরং এমন একটি শিক্ষাপরিবেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ইলমের সঙ্গে আমল, শিক্ষার সঙ্গে তারবিয়াত এবং জ্ঞানের সঙ্গে উত্তম চরিত্রের সমন্বয় ঘটবে। আমাদের প্রত্যাশা, এখানকার শিক্ষার্থীরা নিজেদের জীবনকে কুরআন ও সুন্নাহর আলোয় সাজাবে এবং পরিবার ও সমাজের জন্য কল্যাণের উৎস হয়ে উঠবে।

এই পথচলায় সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের আস্থা ও পরামর্শকে সঙ্গে নিয়ে আমরা আমাদের শিক্ষার মান উন্নত করতে এবং একটি বিশ্বস্ত, আদর্শ ও আন্তর্জাতিক মানের অনলাইন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ।

আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন, একে দ্বীনের খেদমতের উত্তম মাধ্যম হিসেবে গ্রহণ করেন এবং আমাদের সবাইকে বিশুদ্ধ ইলম অর্জন, সে অনুযায়ী আমল ও উত্তম চরিত্র গঠনের তাওফিক দান করেন। আমিন।

জাযাকুমুল্লাহু খাইরান।

বিনীত,
পরিচালক, আর রুওয়াদ একাডেমি
হাফেয মাওলানা মুফতি ফাহাদ আহমাদ

WhatsApp