WhatsApp: +880 1345-513688ইমেইল: support@arruwwad.com
আর রুওয়াদ একাডেমিAr Ruwwad Academy ফ্রি ট্রায়াল

হোম / হিফয

স্কুলের পাশাপাশি ঘরে বসে হিফযুল কুরআন

স্কুলে পড়িয়েও ঘরে বসে সন্তানকে হাফেয বা হাফেযা বানাতে চাইলে। মেয়েদের জন্য এই পদ্ধতি সবচেয়ে উপযুক্ত।

দুটি প্রোগ্রাম

আপনার অঞ্চল অনুযায়ী প্রোগ্রাম

বাংলাদেশ প্রোগ্রাম

  • কাদের জন্য: দেশের স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রী
  • ক্লাস: স্কুলে যাওয়ার আগে ২ ঘণ্টা এবং স্কুল থেকে ফিরে সন্ধ্যায় ২ ঘণ্টা
  • সপ্তাহে ৬ দিন
  • মাসিক ফি: গ্রুপ · ১-অন-১

ক্লাসের মাধ্যম

সব ক্লাস অনলাইনে হয়। ক্লাসের সময় ও ফি আপনার অঞ্চল অনুযায়ী ঠিক হয়; প্রবাসে আপনার সুবিধা অনুযায়ী ক্লাসের সময় ও ফি নির্ধারিত হবে।

ভর্তির শর্ত

ভর্তির আগে জানা দরকার

  • নাযেরা অবশ্যই জানতে হবে। না জানলে আগে তাসহিহুল কুরআন বিভাগে পড়তে হবে। তাসহিহুল কুরআন
  • ৯–১০ বছর বয়স ভর্তির জন্য সবচেয়ে উপযুক্ত। তবে যেকোনো বয়সে পড়া যায়।
  • বড় বয়সে ভর্তি হলে সমবয়সী সহপাঠী না পেলে ১-অন-১-এ পড়তে হবে।

পূর্ণ ও আংশিক হিফয

আপনি কোনটি চান?

পূর্ণ হিফয

প্রতিদিন আধা পৃষ্ঠা করে। পূর্ণ হিফয করতে সাধারণত ৫ বছর লাগে। মেধা অনুসারে সময় কম-বেশি হয়।

আংশিক হিফয (ফযিলতের সূরা)

সূরা মুলকসূরা ওয়াকিয়াসূরা ইয়াসিনসূরা ফিল থেকে সূরা নাসআয়াতুল কুরসিসূরা বাকারার শেষ দুই আয়াতসূরা কাহাফের শেষ দশ আয়াত

প্রতি ক্লাসে আধা পৃষ্ঠা ধরলে রিভিশনসহ আনুমানিক ৩–৪ মাস লাগে। মাসিক ফি তাসহিহুল কুরআনের ফি-র মতো: গ্রুপে পড়লে গ্রুপের ফি, ১-অন-১ পড়লে ১-অন-১-এর ফি।

পড়ার পদ্ধতি

প্রতিদিনের চক্র

সবকপ্রতিদিন নতুন পাঠ
সাত সবকশেষ সাত দিনের সবকের পুনরাবৃত্তি
আমুখতাআগের পড়ার পুনরাবৃত্তি

প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক সবিনা হয়।

অভিভাবকের ভূমিকা

বাড়িতে যা দরকার

  • পড়ার জন্য একটি শান্ত জায়গা
  • ক্লাসের সময়ে সন্তানকে সময়মতো বসানো
  • সাপ্তাহিক অগ্রগতি জানা ও সন্তানের পড়ায় উৎসাহ দেওয়া

পরীক্ষা ও সনদ

পরীক্ষা ও সনদ আর রুওয়াদ একাডেমি দেবে।

মাসিক ফি

ধরনমাসিক ফি
গ্রুপ
১-অন-১

ছাড়ের নিয়ম সব বিভাগে একই। ভর্তি ও ফি দেখুন

শিক্ষক ও শিক্ষিকা

উস্তায হাফেয মাওলানা মুফতি ফাহাদ আহমাদ

তাকমিল — জামিয়া মাদানিয়া বারিধারা; ইফতা — জামিয়া নোমানিয়া আল-ইসলামিয়া

উস্তায হাফেয মাওলানা তরিকুল ইসলাম

তাকমিল — জামিয়া মাদানিয়া বারিধারা; ইফতা — জামিয়া মাদানিয়া বারিধারা

উস্তাযা আরাফা আক্তার

তাকমিল — জামিয়া আরাবিয়া লিলবানাত; নূরানী — আনওয়ারুল উলূম মহিলা মাদরাসা

উস্তাযা তানজিলা ইসলাম

কারিয়ানা — আশরাফুল উলূম মহিলা মাদরাসা; তাকমিল — ফাতেমাতুজ জহরা মহিলা মাদরাসা, গাজীপুর

প্রশ্নোত্তর

স্কুলের পরীক্ষার সময় কী হবে?

আপনার সুবিধা অনুযায়ী সময় নিয়ে WhatsApp-এ আমাদের জানান। আমরা দুজনের সুবিধা অনুযায়ী ব্যবস্থা করব।

ক্লাস কখন হয়?

বাংলাদেশে স্কুলের আগে ২ ঘণ্টা ও সন্ধ্যায় ২ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন। প্রবাসে আপনার সুবিধাজনক সময়ে প্রতিদিন ২ ঘণ্টা।

WhatsApp