অনলাইন কুরআন ও দ্বীনি শিক্ষা ব্যস্ত মা-বোনেরা ঘরে বসেই শিখুন কুরআন ও ফরযে আইন। প্রবাসী সন্তানরাও পাবে নিজ নিজ সময় অনুযায়ী অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে সহীহ কুরআন শিক্ষা।
আর রুওয়াদ একাডেমি একটি আধুনিক ও আস্থার অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হলো সহজ ও কার্যকর উপায়ে ঘরে ঘরে ইসলামের আলো এবং আল-কুরআনের বার্তা পৌঁছে দেওয়া। বর্তমানের ব্যস্ততাপূর্ণ জীবন ও প্রবাসের দূরত্ব—কোনো কিছুই যেন একজন মুসলিমের দ্বীনি শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই ব্রত নিয়েই আমাদের এই পথচলা।
আমাদের দেশের ব্যস্ত মা-বোন এবং প্রবাসে বসবাসকারী ভাই-বোনদের সন্তানদের কথা মাথায় রেখে আমরা এমন এক অনলাইন শিক্ষাব্যবস্থা তৈরি করেছি, যার মাধ্যমে যে কেউ যেকোনো স্থান থেকে খুব সহজে কুরআন তিলাওয়াত, সহীহ দ্বীনি মাসআলা এবং ইসলামি জীবনবিধান শিখতে পারেন। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে আমরা প্রতিটি শিক্ষার্থীকে পরম যত্ন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইসলামের সঠিক শিক্ষা প্রদানে বদ্ধপরিকর।
আপনার প্রয়োজন ও সময় অনুযায়ী উপযুক্ত কোর্সটি বেছে নিন।
ইনশাআল্লাহ খুব শীঘ্রই যুক্ত হচ্ছে।
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পাঠদান।
সুবিন্যস্ত ও নির্ভরযোগ্য মাদানী নেসাব সিলেবাস।
ব্যস্ত ও স্কুলগামী শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক সময়।
প্রবাসীরা নিজ দেশের সময় অনুযায়ী ক্লাস বেছে নিতে পারেন।
প্রত্যেক শিক্ষার্থীর অগ্রগতির ওপর আলাদা নজর।